০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রশাসনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই-ভূমিমন্ত্রী মিনু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫২৫ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: প্রশাসনের কর্মকর্তাদের সততা, দক্ষতা ও সাংবিধানিক দায়িত্ববোধ নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু এমপি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “আমি রাজশাহীর মাটির সন্তান। আমরা একে অপরের সহকর্মী, কেউ কারও বস নই। আপনারা সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত—সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”

তিনি আরও বলেন, “আইন সবার জন্য সমান। আমার সন্তানও যদি আইন লঙ্ঘন করে, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।” দায়িত্ব পালনে কোনো অবহেলা বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি প্রশাসনিক কার্যক্রম সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পরিচালনা করার আহ্বান জানান।

জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ ও সেবামুখী প্রশাসন নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে ভূমিমন্ত্রী বলেন, “জনগণ প্রশাসনের কাছে ন্যায়বিচার ও কার্যকর সেবা প্রত্যাশা করে। সে আস্থা ধরে রাখতে হবে।”

রমজান মাসে জনদুর্ভোগ এড়াতে বিশেষ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বাজার পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও জনসেবা খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে কঠোর অবস্থানেরও নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নে প্রতিদিন আঠারো ঘণ্টা কাজ করছেন। তাঁর নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের প্রতিটি দফতর সাংবিধানিক কাঠামোর মধ্যেই পরিচালিত হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। উন্নয়ন ত্বরান্বিত করতে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।

সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, এবং বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।

সভায় উপস্থিত কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ মতবিনিময় সভা প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রশাসনে জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই-ভূমিমন্ত্রী মিনু

আপডেট সময় : ০৮:০১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬