মোহনপুরে ১৪৪ ধারা তদন্ত চলাকালে হামলায় আহত-২, নগদ টাকা ছিনতাই
- আপডেট সময় : ১২:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ৬৭০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ধুরইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—ধুরইল তালুকদারপাড়া গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে ইমন (২১) এবং ব্যবসায়ী মোঃ ইলিয়াস আলী (৩৯)। তারা মোহনপুর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ধুরইল মৌজার ধুরইল বাজারে ৫২৩ নম্বর খতিয়ানের ১৭৯১ নং দাগ-এর জমি নিয়ে আলহাজ্ব আব্বাস আলী দিগর এর সাথে কোরবান আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ নিয়ে কুরবান আলী ও তার ছেলে হাপিজুর রহমান সিপু বাদি হয়ে আপন বড়ভাই আব্বাস আলী, ওয়াহেদ ও নাতি ইমনসহ কয়েকজনকে আসামী করে রাজশাহী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারা মামলা (নং-৬২৩পি/২০২৫) দায়ের করে। বিজ্ঞ আদালত অত্র মামলাটি সরজমিন তদন্ত পূর্বক দখল সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সরজমিন তদন্তের জন্য সার্ভেয়ারসহ ঘটনাস্থলে আসেন মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। সেখানে উভয়পক্ষ উপস্থিত ছিলেন।
তদন্ত শেষে সহকারী কমিশনার (ভূমি)
চলে যাওয়ার পর মামলার বাদি হাপিজুর রহমান সিপু ও কোরবান আলী ইমন ও ইলিয়াসকে দেখে নেওয়ার হুমকি দেয়।
ঘটনার দিন নিজ বাড়ি যাওয়ার পথে একা পেয়ে বাদীপক্ষের কোরবান আলী ও হাফিজুর রহমান সিপুসহ তার স্বজনরা মামলার বিবাদী ইমন ও স্বাক্ষ্য দেওয়ারর অপরাধে ব্যবসায়ী ইলিয়াসকে মারধর করে এবং দুইজনের নিকট হতে ব্যবসার টাকা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ব্যবসায়ী ইলিয়াস আলী জাতীয় জরুরি সহায়তা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চান।
পুলিশ ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনদিন চিকিৎসার পর হাসপাতাল থেকে (২৫ অক্টোবর) শুক্রবার আহতদের ছুটি দেওয়া হয়েছে।
ছুটি পেয়ে ২৬ অক্টোবর রোববার দুপুরে মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে ইমন বাদি হয়ে কুরবান আলী ও তার ছেলে হাপিজুর রহমান সিপুসহ দুই জনের বিরুদ্ধে মোহনপুর থানায়
একটি সাধারণ ডায়রী করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন,“লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা জানান, বিষয়টি তিনি শুনেছেন। সঠিক সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।









