০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সুষ্ঠু পুলিশিং ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেন-আরএমপি কমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / ৬২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোঃ জিল্‌লুর রহমান” বলেছেন, “নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন, সবকিছুই করা হবে। সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে কাজ করা হবে। সবাইকে সঙ্গে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর ও শান্তিপূর্ণ মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।”

রোববার দুপুরে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে তিনি আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন পুলিশ কমিশনার।

সভায় সাংবাদিকরা রাজশাহী শহরের মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। পুলিশ কমিশনার মনোযোগ দিয়ে সাংবাদিকদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সুষ্ঠু পুলিশিং ব্যবস্থার প্রতিশ্রুতি দিলেন-আরএমপি কমিশনার

আপডেট সময় : ০৪:০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫