০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়ন ও জনসেবায় অঙ্গীকারবদ্ধ মোহনপুরের নতুন ইউএনও ফাহিমা বিনতে আখতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৬২৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ ফাহিমা বিনতে আখতার, বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী ও উদ্যমী কর্মকর্তা।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মিজ্ ফাহিমা বিনতে আখতার বাংলাদেশ প্রশাসন ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা এবং বর্তমানে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক হিসেবে ১১ মাসেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনের শুরু থেকেই তিনি চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা, আন্তরিকতা ও মানবিক নেতৃত্বগুণের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সমানভাবে প্রশংসিত।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। ধারাবাহিক মেধা ও পেশাগত দক্ষতার স্বাক্ষর রেখে তিনি প্রশাসনিক জীবনে অর্জন করেছেন বিশেষ সাফল্য। পেশাগত উন্নয়নের অংশ হিসেবে তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি) থেকে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

মোহনপুরের এই নতুন ইউএনও পটুয়াখালী জেলার কৃতি সন্তান। তার পিতা মোঃ আখতার হোসেন একজন সরকারি চাকরিজীবী এবং মাতা জাকিয়া খাতুন একজন গৃহিণী। স্বামী রাসেল মিয়া বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং বর্তমানে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, আগারগাঁও, ঢাকা-এ দায়িত্ব পালন করছেন।

প্রশাসনিক উদ্ভাবন ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মিজ্ ফাহিমা বিনতে আখতার বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক–২০২২ অর্জন করেন।

দায়িত্ব গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী জি.এফ.এম. হাসনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা ইমাম হোসেন শামিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাইউল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দায়িত্ব গ্রহণের পর ইউএনও মিজ্ ফাহিমা বিনতে আখতার বলেন, “জনগণের কল্যাণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। মোহনপুরের উন্নয়নই হবে আমার অগ্রাধিকার।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

উন্নয়ন ও জনসেবায় অঙ্গীকারবদ্ধ মোহনপুরের নতুন ইউএনও ফাহিমা বিনতে আখতার

আপডেট সময় : ১০:০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫