০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২১ জেলায় শৈত্যপ্রবাহ, কুয়াশাচ্ছন্ন সকাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / ৫৯২ বার পড়া হয়েছে

এশিয়ান ভয়েস ২৪ ডেস্ক। দেশজুড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। চলতি মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে ২১ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গোপালগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সবচেয়ে কম তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, খুলনা ও বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। বিশেষ করে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সকাল থেকে ঘন কুয়াশা পড়েছে। যদিও দুপুরের পর সূর্যের দেখা মিলেছে, তবুও শীতের দাপট কিছুটা বেড়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে ঘন কুয়াশা পড়বে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান ও নৌ চলাচল এবং সড়ক পরিবহণে সাময়িকভাবে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া আগামী কয়েকদিন দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনে সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশা ঘন থাকায় শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী শনিবার ও রোববারের পূর্বাভাসেও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

শীতের এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

২১ জেলায় শৈত্যপ্রবাহ, কুয়াশাচ্ছন্ন সকাল

আপডেট সময় : ০৬:৩৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫