মোহনপুর প্রেসক্লাবের নেতৃত্বে রুবেল ও রাসেল
- আপডেট সময় : ০৩:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৬০৩ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি : রাজশাহীর ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের রাজশাহীর সিনিয়র স্টাফ রিপোর্টার রুবেল সরকার, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলো ও দৈনিক সানশাইন পত্রিকার মোহনপুর প্রতিনিধি রাসেল সরকার।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে মোহনপুর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় আগামী এক বছরের জন্য সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ।
নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন-সিনিয়র সহসভাপতি: মোস্তফা কামাল (দৈনিক সোনার দেশ, কেশরহাট প্রতিনিধি), সহসভাপতি: আসগর আলী সাগর (মুভি বাংলা টেলিভিশন ও দৈনিক বর্তমান, রাজশাহী প্রতিনিধি), সাংগঠনিক সম্পাদক: রাশেদুল ইসলাম (দৈনিক ইনকিলাব, মোহনপুর প্রতিনিধি), দপ্তর সম্পাদক: আতাউর রহমান পলাশ (আজকের প্রতিদিন, মোহনপুর প্রতিনিধি), কোষাধ্যক্ষ: শফিকুল ইসলাম (বাংলাদেশ সমাচার, মোহনপুর প্রতিনিধি), সদস্য: শরিফুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন) ও শাহিনুর রহমান
এ সময় মোহনপুর প্রেসক্লাবের উপদেষ্টা ও সাবেক সভাপতি শরিফুল ইসলাম রতন, সহসভাপতি আনছান তালুকদার স্বাধীন (দৈনিক সোনালী সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল হক রিফাত (দৈনিক যায়যায়দিন)সহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে মোহনপুরে দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা চর্চার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।










