০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, নারীসহ তিনজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

বিশ্বজিৎ, তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সহকারী কমিশনার (ভূমি)–এর ওপর হামলার চেষ্টার ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫) ও একই পরিবারের আব্দুল আওয়াল (৩০)।

মামলার বিবরণ, প্রত্যক্ষদর্শী ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক তাঁর কার্যালয়ে ভূমি সংক্রান্ত এক শুনানি পরিচালনা করছিলেন। এ সময় ওই তিনজন ক্রুটিপূর্ণ কাগজপত্র নিয়েই নিজেদের পক্ষে রায় দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।

এসিল্যান্ড কাগজপত্র সংশোধন করে পুনরায় আসতে বললে, নারী জমিলা টেবিলে হাত মেরে উত্তেজিত হয়ে ওঠেন এবং এসিল্যান্ডকে মারতে উদ্যত হন। পরিস্থিতি সামাল দিতে অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা চেষ্টা করলে ওই নারী ও তাঁর সঙ্গে থাকা অন্য দুইজন তাদের ওপরও ক্ষিপ্ত হন।

ঘটনার খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকেই আটক করে। পরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে তানোর থানায় সরকারি কাজে বাধা, ভয়ভীতি প্রদর্শন ও আঘাতের চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ১৮৬, ৩৫৩ ও ৩৩২ ধারায় মামলা দায়ের করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তানোরে এসিল্যান্ডের ওপর হামলার চেষ্টা, নারীসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬