মোহনপুরে সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য: দুইজনকে লিগ্যাল নোটিশ
- আপডেট সময় : ১২:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৫৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে দুই ব্যক্তিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা জজ আদালতের অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠান মোহনপুর উপজেলার আতানারায়নপুর গ্রামের বাসিন্দা, মোহনপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. আসগর আলী সাগর।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযুক্তরা তাদের টিকটক অ্যাকাউন্টে মোহনপুরের সাংবাদিকদের উদ্দেশে “ছাপড়ি ও ভিক্ষা করে খাওয়া লাগবে” — এমন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও ভাইরাল করেন। এতে শুধু মোহনপুর নয়, সারাদেশের সাংবাদিক সমাজের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করা হয়।
লিগ্যাল নোটিশে বলা হয়, সাংবাদিকতা একটি মহান পেশা। এমন বক্তব্য অত্যন্ত নিন্দনীয় এবং কোটি টাকার মানহানির সামিল। এজন্য অভিযুক্তদের আগামী ১০ দিনের মধ্যে মোহনপুরের সাংবাদিক মো. আসগর আলী সাগরসহ দেশের সকল সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা প্রার্থনা না করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নোটিশের একটি অনুলিপি আইনজীবীর কার্যালয়ে সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়।








