০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাগমারায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ছুরি, চাপাতি, হাসুয়া ও টাঙ্গি।

র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন অপরাধী চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত রাজশাহী জেলার বাগমারা থানাধীন বইকুড়ি সরদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাসুয়া এবং ৩২টি কুঠার সদৃশ টাঙ্গি। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয় এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে কেন্দ্র করে এলাকায় প্রভাব বিস্তার বা ভোটে বাধা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়ে থাকতে পারে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৫ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ০৮:৪০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬