০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী কারাগারে বন্দীদের ভোট গ্রহণ শেষ, ভোট দেননি দুই সাবেক এমপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫০৩ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ২০৪ জন বন্দীর ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কারাগারে থাকা সাবেক দুই সংসদ সদস্য—আওয়ামী লীগের রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনের আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী–৪ (বাগমারা) আসনের এনামুল হক—স্বেচ্ছায় ভোট প্রদান থেকে বিরত থেকেছেন।

কারা সূত্রে জানা যায়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এই দুই সাবেক এমপি বর্তমানে ছাত্র–জনতার আন্দোলনে হামলার মামলায় কারাগারে বন্দী আছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও তারা তাতে অংশ নেননি বলে নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান বলেন, “আমরা সব বন্দীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। যারা ইচ্ছুক ছিলেন তারা নাম নিবন্ধন করেছেন। সাবেক দুই এমপি নিজেরাই ভোট দিতে চাননি। কাউকে জোর করার সুযোগ নেই।”

কারা সূত্র জানায়, কারাগারে গড়ে প্রায় ২ হাজার ৬০০ বন্দী থাকেন। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ২৭৩ জন।

যাচাই–বাছাই শেষে ২০৪ জনের নাম চূড়ান্ত হয়। শনিবার বিকেল পর্যন্ত তাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ব্যালটগুলো ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এদিকে, নিবন্ধনের পর ৩২ জন বন্দী জামিনে মুক্ত হওয়ায় তাদের ভোট গ্রহণ সম্ভব হয়নি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান জানান, বন্দীদের প্রায় অর্ধেক সাজাপ্রাপ্ত ও বাকি অর্ধেক বিচারাধীন। দীর্ঘদিন বন্দী থাকায় অনেকেই ভোটার তালিকাভুক্ত নন। এছাড়া নিবন্ধনের পর মুক্ত হলে বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ না থাকায় অনেকে নিবন্ধন থেকে বিরত থাকেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী কারাগারে বন্দীদের ভোট গ্রহণ শেষ, ভোট দেননি দুই সাবেক এমপি

আপডেট সময় : ০১:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬