০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে সাব্বির হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫১৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত সাব্বিরের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সপুরা এলাকার টিটিসির সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় বিক্ষুব্ধ জনতা হত্যাকারীর ফাঁসির দাবিতে “ফাঁসি চাই, ফাঁসি চাই” ও “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না”—এমন স্লোগান দেন।

খবর পেয়ে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে সড়কে জ্বালানো আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।

এলাকাবাসীর অভিযোগ, নিহত সাব্বির শান্ত-শিষ্ট স্বভাবের যুবক ছিলেন। সামান্য বিষয় নিয়ে একই এলাকার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ-এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, “সাব্বির একজন মেধাবী বক্সিং খেলোয়াড় ছিলেন। খেলাধুলায় তার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। আমরা একজন প্রতিভাবান খেলোয়াড়কে হারালাম।” তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, “দ্রুত আসামিকে গ্রেপ্তার না করা হলে ক্রীড়াবিদরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।”

অন্যদিকে শাহমখদুম থানার ওসি বলেন, “আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে নগরীর শাহমখদুম থানা এলাকায় বাড়ির সামনে ছুরিকাঘাতে সাব্বিরকে হত্যা করা হয়। নিহত সাব্বির পবা উপজেলার রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জাসন মাদকাসক্ত এবং সম্প্রতি এলাকায় তার তৎপরতা বেড়ে গিয়েছিল। ছুরিকাঘাতের পর আহত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাব্বির হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট সময় : ০৪:২৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬