বরিশালের উজিরপুরে জেলেদের চাল লুটে নিলো বিএনপির নেতা-কর্মীরা
- আপডেট সময় : ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ৫০৭ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধি: সরকার জাটকা ও পোনা মাছ ধরা প্রতিরোধ করার জন্য বছরের বিভিন্ন সময়ে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ করে থাকে। এই কর্মসূচির অংশ হিসেবে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের জেলেদের মধ্যেও আজ (মঙ্গলবার) এই চাল বিতরণ করার নির্ধারিত দিন ছিল। কিন্তু স্থানীয় বিএনপির কিছু নেতা উক্ত চালের মধ্যে ১৮ কেজি করে বিতরণ করে বাকি চাল নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করার সময় আনিসুর রহমান নামে একজনকে উজিরপুর থানা পুলিশ আটক করলেও অজ্ঞাত করনে ছেড়ে দেয়।
শুধু আজকেই নয়, চাল ভাগ-বাটোয়ারা গত ৫ই আগষ্টের পর থেকেই চলে আসছিল বলে স্থানীয় উপকার ভোগীরা জানান। তাদের তথ্য মতে, এই চাল ভাগ-বাটোয়ারায় মালিকান্দা গ্রামের চুন্নু বেপারী, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লাল বেপারী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আনিস বেপারী, মাহবুব ওরফে টুনি মাহবুব, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আতিকুল ইসলাম সিকদার, রিয়াজ সিকদার, গাজীরপাড় গ্রামের ফিরোজ মল্লিক, আনিসুর রহমানসহ বেশ কয়েকজন বিএনপির নেতা-কর্মি জড়িত।
এবিষয়ে যোগাযোগ করা হলে স্থানীয় সংসদ সরদার শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, আমার দলের যেই হোক গরীবের হক মারলে তার রক্ষা নাই। তাকে দল থেকে বহিস্কার করা হবে এবং আইনের কাছে সোপর্দ করা হবে।
উল্লেখ্য ইউনিয়নের চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম মৃধা সম্প্রতি কারামুক্ত হলেও তিনি বিএনপির এই মব বাহিনীর কারনে কোন কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারছেন না।












