০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বর্বরোচিত হামলায় আহত সভাপতি রেজাউল করিমকে দেখতে বিএনপি নেতা রিটন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৫৮৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে আহত সাংবাদিক নেতাকে দেখতে তার বাসায় গেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ মার্চ) রাতে তিনি রেজাউল করিমের বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং এ ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহত সাংবাদিক নেতার দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পাশে থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন বলেন, একজন সাংবাদিকের ওপর পরিকল্পিত হামলা কেবল নিন্দনীয়ই নয়, এটি গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীদের কোনো দল নেই উল্লেখ করে তিনি বলেন, “আমরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সকল হামলাকারীকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা চালিয়ে সত্যের কণ্ঠরোধ করা যাবে না।

প্রসঙ্গত, গত ৭ মার্চ রাতে রাজশাহী মহানগরীর শিরোইল কাঁচা বাজার এলাকায় বরেন্দ্র প্রেসক্লাবে ৮ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তার উরুতে ১৩টি সেলাই দিতে হয়।

এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে হামলাকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বর্বরোচিত হামলায় আহত সভাপতি রেজাউল করিমকে দেখতে বিএনপি নেতা রিটন

আপডেট সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬