মোহনপুর উপজেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল
- আপডেট সময় : ০৪:৫৬:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ৫১৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৯ মার্চ সোমবার বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য ধারণ করে সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি বলেন, “২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমি যেন আপনাদের ভোটের অধিকার সমুন্নত রেখে আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি।”

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় পবা-মোহনপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে ইফতারের আগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, অধ্যক্ষ মকবুল হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি জাহাঙ্গীর আলম, মাহফুজ আলম শিমুল, শ্রমিক দল সভাপতি মোজাম্মেল হক, কেশরহাট পৌর বিএনপি সভাপতি সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুববর রহমান, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল রাজ্জাক, নওহাটার সাবেক মেয়র মকবুল হোসেন, ধুরইল ইউপি বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুকলেসুর রহমান, ঘাসিগ্রাম ইউপির বিএনপি সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনসার আলী, জাহানাবাদ ইউপি বিএনপি সভাপতি জিল্লুর রহমান, মৌগাছি ইউপি বিএনপি সভাপতি নুরে আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, বাকশিমইল ইউপি বিএনপি সভাপতি আল আমিন, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম উজ্জ্বল, রায়ঘাটি ইউপি বিএনপি সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুবেল, যুগ্ম ইব্রাহিম হোসেন মুনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।














