সাংবাদিক নেতা আলামিনের মায়ের মৃত্যুতে বরেন্দ্র প্রেসক্লাবের শোক
- আপডেট সময় : ০৪:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ৫৭৮ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রেসিডিয়াম মেম্বার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন হোসেনের মা রোজি বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, নগরীর ধরমপুর (দক্ষিণপাড়া) এলাকার বাসিন্দা রোজি বেগম শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল আমিন হোসেনের মায়ের মৃত্যুতে তাঁর পরিবারে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। মহান আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকাহত পরিবারকে এ শোক সইবার ধৈর্য দান করুন।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় ফুলতলা ঈদগাহ মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।















