০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী সিএনজি ও অটোরিকশা মালিক–শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৫৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা মালিক–শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি।

বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর রেলগেট এলাকায় সমিতির প্রধান কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সদস্য মালিক ও শ্রমিকদের মাঝে সেমাই, দুধ, চিনি ও পোলাওয়ের চালসহ বিভিন্ন ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
ঈদ সামগ্রী পেয়ে সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের ইশতেহার অনুযায়ী বর্তমান কমিটি মালিক-শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে চেষ্টা করছে।

নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে ইশতেহার অনুযায়ী সদস্যদের জন্য কন্যাদান সহায়তা, শিক্ষা ভাতা, মৃত্যুকালীন অনুদান এবং চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে মালিক-শ্রমিকদের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পেরেছেন বলে আশা প্রকাশ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ ও সহ-সভাপতি হায়দার আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সিএনজি ও অটোরিকশা মালিক–শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:১৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬