রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক এরশাদ আলী ঈঁশা’র দ্বায়িত্ব গ্রহন
- আপডেট সময় : ১০:৩৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / ৫০৫ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ও নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবিবসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন প্রধান সহকারী এস. এম. আল-মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেন, সার্ভেয়ার ও উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি ওয়ালীউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, আবুল কালাম আজাদ সুইট, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামান সুমন, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নির তারেক ও সদস্য সচিব সাদুৎ জামান জনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইনজীবী এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈঁশা। তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করছেন এবং জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, খাল খনন এবং স্থানীয় বাজারগুলোর সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জেলা পরিষদের আওতাভুক্ত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।


















