০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা ও শ্রদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / ৫০৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)। তিনি রাজশাহী মহানগর ও জেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাণীতে প্রশাসক বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির গৌরবোজ্জ্বল অর্জনের দিন। এই আনন্দঘন মুহূর্তে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দেশের অগণিত শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার এই দিনে শহীদদের অবিস্মরণীয় অবদান জাতিকে চিরদিন প্রেরণা জোগাবে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশমাতৃকা মুক্তি পেয়েছে এবং একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে।

বাণীতে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমসহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা পরিষদ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

স্বাধীনতা দিবসে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা ও শ্রদ্ধা

আপডেট সময় : ০২:৫৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬