০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তানোরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৫০৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় প্রাইভেটকারে অভিনব কৌশলে মাদক বহনের সময় র‍্যাব-৫ এর অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা ১০ মিনিটে তানোর থানার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো গ্রামে মুন্ডুমালা-তানোর সড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর (বাগডাঙ্গা) এলাকার মো. হাসিবুল ইসলাম জনি (৪০), শিবগঞ্জ উপজেলার কানসাট বাহালাবাড়ী এলাকার মো. মনিরুল ইসলাম (২৫) এবং একই উপজেলার গুয়াবাড়ী চাঁনপুর এলাকার মো. জায়েদ হাসান (২২), যিনি প্রাইভেটকারটির চালক।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক পরিবহন করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যোগীশো গ্রামের ‘মেসার্স প্রাইম স্টোর’-এর প্রায় ১০০ গজ পেছনে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে সেটি থামানো হয় এবং সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ সময় আসামিদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ ১২ হাজার ১০০ টাকা, চারটি মোবাইল ফোন এবং সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধ মাদক সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নেওয়া হচ্ছিল বলেও তারা জানান।

এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তানোরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৩:১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬