০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ৫৫৪ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিরামপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এরপর দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পৌরসভা, পুলিশ, রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পরে সকাল ৯টায় পৌর শহরের আনসার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর বিভিন্ন বাহিনীর সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পাশাপাশি শিশু-কিশোরদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লে, বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণ সঞ্চার করে।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোস্তাক হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬