০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫১১ বার পড়া হয়েছে

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) কুতুবদিয়া সৌরভ গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির সভাপতি সুশান্ত কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিলের সঞ্চালনায় সমিতির সদস্য ও নেতৃবৃন্দ পরিবার-পরিজনসহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় আচার পালনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সমিতির গত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক বি.কে. পাল সুমন।

এসময় বক্তব্য দেন সভাপতি সুশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম, সহ-সভাপতি মোঃ নূরনবী ও শ্রী অজিত পাল, সাংগঠনিক সম্পাদক পলাশ সরকার, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নাসির, সম্মানিত সদস্য মহন্ত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা ও লটারির র‌্যাফেল ড্র। পরে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় আনন্দ ভোজ।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈরে ঔষধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬