০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষ উদযাপনে বাঘা উপজেলা প্রশাসনের প্রস্তুতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় পহেলা বৈশাখকে সুষ্ঠু, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা শিশু একাডেমি, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস)সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর গৃহীত কার্যক্রম, প্রস্তাবনা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সুপ্রভাত, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নববর্ষ উদযাপনে বাঘা উপজেলা প্রশাসনের প্রস্তুতি

আপডেট সময় : ০১:১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬