০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫৩৭ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে সাসপেক্টেড (সন্দেহভাজন) হামে আক্রান্ত হয়ে নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। তবে দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে রামেক হাসপাতালে সাসপেক্টেড হামে আক্রান্ত ১৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, হামের বিস্তার রোধে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ রোধে টিকাদান নিশ্চিত করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ ২৪ ঘণ্টায় মৃত্যু ৩

আপডেট সময় : ০৬:২১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬