০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিক হওয়ার আহ্বান আইজিপির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ৫০৯ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতা, বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ ও সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশ কর্মকর্তাদের সর্বদা আধুনিক ও আপডেটেড থাকার আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, দীর্ঘ ও কঠোর প্রশিক্ষণ নবীন কর্মকর্তাদের শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি করেছে। পুলিশ সদস্য হিসেবে তাদের প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করা। তিনি পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তিনি বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় শক্তি। সততা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে।” দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানান তিনি। নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি ‘সেবাই ধর্ম’—এই মূলমন্ত্র ধারণ করে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থী এসআইদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার শুভ কুমার ঘোষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশকে আধুনিক হওয়ার আহ্বান আইজিপির

আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬