০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকায় গণসংযোগ ও জনসভা দিয়ে ২২ জানুয়ারি নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত আমির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৫২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় গণসংযোগ ও জনসভা দিয়ে আসন্ন নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার রাতে দলটির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ জানুয়ারি জামায়াতের আমির তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ করবেন এবং নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এরপর ২৩ ও ২৪ জানুয়ারি তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন।
২৩ জানুয়ারি দুপুর ২টায় দিনাজপুরের গোর-ই-শহীদ ময়দানে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে, এবং সন্ধ্যায় রংপুরে বিভাগীয় জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের কবর জিয়ারত করবেন। একই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে এ সফরসূচি দেশের বিভিন্ন জেলায় সম্প্রসারিত করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় গণসংযোগ ও জনসভা দিয়ে ২২ জানুয়ারি নির্বাচনী সফর শুরু করবেন জামায়াত আমির

আপডেট সময় : ০৭:১৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬