১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • / ৫০৫ বার পড়া হয়েছে

ব্যুরো প্রধান, খুলনা: খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে আটজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন। অন্যদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও চারজনের মরদেহ রয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল জানান, দুর্ঘটনায় চারজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে আটজনের মরদেহ আনা হয়েছে। এছাড়া আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১২

আপডেট সময় : ০১:০৭:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬