০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রাজশাহীর প্রতি বিশেষ নজর রয়েছে, এখানে অপরাধ কম

পুলিশ হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা হবে: আইজিপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / ৫২২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: পুলিশ সদস্যসহ সাম্প্রতিক সহিংসতায় নিহতদের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, “৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ নিহত হয়েছেন। এসব ঘটনার প্রতিটিই আইনের আওতায় এনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সড়ক অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, কথায় কথায় রাস্তা বন্ধ করে দেওয়ার প্রবণতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে এবং সামগ্রিকভাবে দেশের ক্ষতি হয়। একটি শান্তিপূর্ণ ও সভ্য সমাজ গড়ে তুলতে হলে নাগরিকদের আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরো জানান, ঢাকার বাইরে আইজিপি হিসেবে যোগদানের পর এটি আমার প্রথম কর্মসূচি। রাজশাহীর প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় এবং এখানে অপরাধ প্রবণতাও তুলনামূলকভাবে কম। শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও কালোবাজারি নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, কিছু অসাধু ব্যক্তি সীমিত পরিসরে তেল কিনে বেশি দামে বিক্রির চেষ্টা করে। তবে এতে বড় ধরনের লাভের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “এক্ষেত্রে আমাদের নৈতিকতার জায়গাটিকে আরও শক্ত করতে হবে।”

আইজিপি সার্বিকভাবে আইন মানার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, নাগরিক সচেতনতা বাড়লে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর প্রতি বিশেষ নজর রয়েছে, এখানে অপরাধ কম

পুলিশ হত্যার ঘটনায় আইনি ব্যবস্থা হবে: আইজিপি

আপডেট সময় : ০৩:০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬