দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় জড়িত থাকায় বিএনপির পাঁচ নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৯:২০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- / ৫৯৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক। এশিয়ান ভয়েস ২৪.কম:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, হাঙ্গামা, সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির পাঁচ নেতাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রবিবার (৯ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার কারণে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান (হিরণ), যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন; গৌরীপুর পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে গৃহীত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।



















