১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে পুরিয়া গাঁজাসহ আটক, ২০ হাজার টাকায় মুক্তির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৬০০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর থানার মৌগাছি বাজারে এক পুরিয়া গাঁজাসহ আটক ব্যক্তিকে ২০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির মধ্যস্থতায় আটক ব্যক্তিকে থানা পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ জুন সন্ধ্যা সাড়ে ৮টার দিকে থানা পুলিশের একটি দল মৌগাছি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেল গ্যারেজের পাশ থেকে স্টুডিও ব্যবসায়ী উত্তম নামে এক ব্যক্তিকে এক পুরিয়া গাঁজাসহ আটক করা হয়।

স্থানীয় সূত্রের দাবি, আটকের খবর জানার পর এলাকার দুইজন রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে ২০ হাজার টাকার বিনিময়ে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের মধ্যে এএসআই নাজমুস সাকিব এর নাম উল্লেখ করেছেন অভিযোগকারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, মাদকসহ আটক হওয়ার পরও কোনো মামলা ছাড়াই ওই ব্যক্তিকে পুলিশ ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

এদিকে উত্তমের ভাষ্য অনুযায়ী, তিনি অর্থের বিনিময়ে পুলিশের কাছ থেকে মুক্তি পেয়েছেন। তবে তার এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগের বিষয়টি এএসআই নাজমুস সাকিব অস্বীকার করেন। তিনি বলেন বিষয়টি সঠিক নয়। মোহনপুরের লোকজন ভাল না। যত তাড়াতাড়ি বদলি হতে পারব ততোই ভাল হবে।

বক্তব্য জানতে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সরকারি নাম্বারে ফোন করে কোন সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে পুরিয়া গাঁজাসহ আটক, ২০ হাজার টাকায় মুক্তির অভিযোগ

আপডেট সময় : ০৫:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬