১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতা কর্মীদের আহব্বান

দেশব্যাপী মামলা তুলে নেওয়ার কথা বলিনি- মির্জা ফখরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / ৬৪৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি।এশিয়ান ভয়েস ২৪.কম: ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া একটি বক্তব্য ভুলভাবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১১ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, আমি আমার বক্তব্যে বলেছি যে, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। আমি আমার দেয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনও মামলা হলে আমরা তুলে নিব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনও বক্তব্য প্রদান করিনি।

দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হতে নেতা কর্মীদের আহব্বান

দেশব্যাপী মামলা তুলে নেওয়ার কথা বলিনি- মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫