০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি টিকে আছে জনগণের ভালোবাসায়: নির্বাচনী পথসভায় মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫৪, রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মঙ্গলবার সকাল ১১টা থেকে পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজার এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন। বাজারের ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধানের শীষে ভোট প্রার্থনার মাধ্যমে তিনি দিনের প্রচারণা শুরু করেন।

পরে তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও মাঠে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রচার চালান। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে স্লোগান দিতে দেখা যায়।

বাজার এলাকা প্রদক্ষিণ শেষে আয়োজিত এক পথসভায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। ষড়যন্ত্র করে এ দলকে দমিয়ে রাখা যাবে না। দীর্ঘ ১৭ বছরেও বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা সফল হয়নি।”

তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে তারেক রহমানের নেতৃত্বের পাশে থাকতে হবে।”
একই সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলের সমালোচনা করে বলেন, “ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়।”

নির্বাচনে জয়ী হলে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নারীদের উন্নয়ন, কৃষকদের সহায়তা, খেলাধুলা বাধ্যতামূলক করা, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং কৃষি ইপিজেড স্থাপনসহ নানা উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে।

মিলন বলেন, “এবারের নির্বাচন অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন। জনগণই ঠিক করবে কে সংসদে যাবে।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
এ সময় স্থানীয় নেতাকর্মীরা দাবি করেন, পারিলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে।

পারিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান রিন্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি টিকে আছে জনগণের ভালোবাসায়: নির্বাচনী পথসভায় মিলন

আপডেট সময় : ১২:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬