০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৬০০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর থানার একটি ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে তানোর উপজেলার বাধাইর ইউনিয়নের শিমুলতলা এলাকায় ৩-৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী বিকাশ ব্যবসায়ী মো. নাসির (৪৪)-এর ওপর হামলা চালায়। প্রতিরোধ করলে তাকে লাঠি দিয়ে আঘাত করে আহত করে নগদ ২ লাখ ৮০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তানোর থানায় ১৭ অক্টোবর ২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার রাজশাহীর দিকনির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মো. শফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে জড়িত দুই আসামিকে শনাক্ত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. বুলবুল প্রামানিক (২৭) ও মো. জাহিদ হাসান হৃদয় (২২)। বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

তানোর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ এবং ছিনতাইকৃত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তানোরে ক্লুলেস ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৮:৩২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬