০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা: নির্বাচন কমিশন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন, আগামী ১২ ফেব্রুয়ারি, একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। এই গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’— কোনো পক্ষের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬–এর আলোকে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা জনগণকে গণভোট বিষয়ে অবহিত ও সচেতন করতে পারবেন, তবে তিনি কোনোভাবেই জনগণকে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না।

এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই এটি গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
ইসি সূত্র জানায়, গণভোটকে নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতেই এ ধরনের নির্দেশনা জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা: নির্বাচন কমিশন

আপডেট সময় : ০২:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬