সুষ্ঠু নির্বাচন ও নিরাপদ পরিবেশে প্রস্তুত মোহনপুর প্রশাসন
- আপডেট সময় : ১২:৩৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
- / ৫৬৪ বার পড়া হয়েছে
মোহনপুর প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে রাজশাহীর মোহনপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ফাহিমা বিনতে আখতার।
প্রধান আলোচনার বিষয় ছিল— ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ভোটকেন্দ্রে প্রবেশপথ ও সীমার প্রাচীর, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, রাজনৈতিক উত্তেজনা মোকাবিলা, মাদক ও অপরাধ দমন, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস. এম. মঈনুদ্দীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শিখা বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহম্মেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা ঈমাম হাসান শামীম, রাজশাহী পল্লীবিদ্যুৎ সমিতি মোহনপুর জোনাল অফিসের ডিজিএম মেহেদি হাসান, পল্লী সঞ্চয় কর্মকর্তা মশিউর রহমান, আনসার ভিডিবি কর্মকর্তা রাজিবুল ইসলাম, সেনাবাহিনী মোহনপুর ক্যাম্প ওয়ারেন্ট অফিসার রেজাউল, ডিজিএফআই ফিল্ড অফিসার মাহমুদুল হাসান, ফায়ার সার্ভিস প্রতিনিধি লিডার আজাদ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ধুরইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, জাহানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, মোহনপুর তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম এবং মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনেওয়াজ, মোহনপুর মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ শাহীন সাগর, কেন্দ্রীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ অন্যান্যরা।












