০২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেশরহাটে বিএনপির ইফতার মাহফিল, বিশৃঙ্খলা হলে ছাড় নয়: এমপি মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৬২৯ বার পড়া হয়েছে

মোহনপুর প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ আসর কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন সাবেক জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু।

কেশরহাট পৌর বিএনপির সভাপতি মো. আলাউদ্দীন আলোর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দেলোয়ার হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক মেয়র মকবুল হোসেন, তানোর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, অধ্যাপক কাজিম উদ্দিন, খুশবর রহমান ও মশিউর রহমান,জাহানাবাদ ইউপি বিএনপি সভাপতি জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাকসহ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, কেশরহাটে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী এর জবাব দেওয়া হবে।

তিনি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান এবং নিহত ইমাম আলাউদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করেন। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কেশরহাটে বিএনপির ইফতার মাহফিল, বিশৃঙ্খলা হলে ছাড় নয়: এমপি মিলন

আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬