০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রবাসীদের সহায়তায় পুঠিয়া উপজেলা-এ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৫০৭ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: পুঠিয়া উপজেলা-এ ‘এসো পাশে দাঁড়াই’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়ন-এর ধোপাপাড়া এলাকার মোহনপুর হাজিপাড়া গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
স্থানীয় চাকরিজীবী, যুবক এবং প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এই উদ্যোগে প্রায় ১৫০ জন অসহায় নারী-পুরুষের মাঝে লুঙ্গি, কাপড়, চাল, ডাল, লাচ্ছা-সেমাই, তেল, মুড়িসহ বিভিন্ন খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘এসো পাশে দাঁড়াই’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। এলাকার যুবক, চাকরিজীবী ও প্রবাসীদের সমন্বয়ে অর্থ সংগ্রহ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সংগঠনের শুভাকাঙ্ক্ষী আহসান হাবীব বলেন, সংগঠনটি সদ্য যাত্রা শুরু করেছে। ভবিষ্যতে এলাকার পাশাপাশি পুরো উপজেলায় মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা রয়েছে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসীদের সহায়তায় পুঠিয়া উপজেলা-এ দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী

আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬