০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের একচ্ছত্র জয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • / ৫১২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং আধা ঘণ্টা বিরতির পর বেলা দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী জেলা আইনজীবী সমিতির ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৯৩ জন ভোটারের মধ্যে ৬২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল। তবে সহসভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে নির্বাচিত অন্যরা হলেন— সহসভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক শাহজামাল, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক জানিজ ফাতেমা কাজল।

এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন— ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন (২), শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী এবং রহিমা খাতুন।
এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সভাপতি পদে একজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের একচ্ছত্র জয়

আপডেট সময় : ০৭:৪০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬