০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাটগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আহত, থানায় অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / ৫১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক খোলাকাগজ পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব পাটগ্রামের সদস্য মোঃ আপেল সামাদ গত ১২ মার্চ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে পাটগ্রাম থানাধীন শ্রীমপুর ইউনিয়নের একটি রাস্তার সিসি ঢালাই কাজের ভিডিও ধারণ করতে যান। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বাধা দেন।
অভিযোগে বলা হয়, কাজের ভিডিও ধারণের সময় স্থানীয় মোঃ ফারুক হোসেনসহ আরও কয়েকজন তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে মারধর করেন। এতে তিনি আহত হন। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় সেখানে উপস্থিত কয়েকজন সাংবাদিকসহ স্থানীয় লোকজন বিষয়টি প্রত্যক্ষ করেন। পরে আহত অবস্থায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাটগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক আহত, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৫:৫৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬