দিনাজপুরে স্বজনদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- আপডেট সময় : ০৫:২৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / ৫৫৩ বার পড়া হয়েছে
মোঃ নয়ন মিয়া দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নিজ নানা-নানী ও খালার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেলে শহরের শেখ ফরিদ মডেল কবরস্থান এলাকায় তিনি এ জিয়ারত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থানে পৌঁছে প্রথমে তিনি স্বজনদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিয়ারত শেষে স্বল্প সময়ের জন্য উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। স্থানীয় বিএনপি নেতারা জানান, এ সফরটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক।
এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে কবরস্থান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।
উল্লেখ্য, দীর্ঘদিন পর দিনাজপুরে তাঁর এ আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।




















