০১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৫৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রমের পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম।

ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আজকের এই উপস্থিতি প্রমাণ করে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব একটি শক্তিশালী পরিবার। আমাদের প্রধান দায়িত্ব সত্য প্রকাশ করা। তবে আমাদের এই পথচলায় বাধা দিতে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, কোনো অপশক্তি বা ষড়যন্ত্র যেন ক্লাবের ঐক্য নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ব্যক্তিগত ভেদাভেদ ভুলে ক্লাবের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “একটি সংগঠন সফলভাবে এগিয়ে গেলে কিছু স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন তথ্য ছড়ায়। ক্লাবের শৃঙ্খলা ও ঐক্য রক্ষায় আমরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।”

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের চিহ্নিত করা হচ্ছে এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সদস্যদের যেকোনো বিভ্রান্তিতে কান না দিয়ে সরাসরি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান তিনি।

মাসিক এই সভায় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ ও সহযোগী সদস্যরা অংশ নেন। উপস্থিত সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সবশেষে ক্লাবের কোষাধ্যক্ষ মামুনুর রশীদের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আমন্ত্রিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক সভা ও ইফতার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬