০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাতিয়ার ইউএনওকে ঘিরে ভাইরাল ভিডিও, দাবি ভুয়া

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / ৫৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ইউএনও ভিডিওটিকে ‘ভুয়া’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে প্রায় ২৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

তবে ইউএনও মো. আলাউদ্দিন দাবি করেন, শত্রুতাবশত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে জড়িয়ে ভিডিওটি তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “এটি আমার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত অপপ্রচার। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হাতিয়া উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল ৯টার দিকে ইউএনও তার কার্যালয়ে উপস্থিত হলেও অল্প সময়ের মধ্যেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে সহকর্মীদের কাছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি বলে জানা গেছে।
কার্যালয়ের একাধিক কর্মকর্তা ভিডিওটির বিষয়ে অবগত থাকলেও ভিডিওতে থাকা নারীর পরিচয় সম্পর্কে কেউ নিশ্চিত করতে পারেননি। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে, যদিও এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ইউএনওর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, ভিডিওটির সত্যতা যাচাই প্রয়োজন। ইউএনও সোমবার সকালে ছুটির আবেদন জমা দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

হাতিয়ার ইউএনওকে ঘিরে ভাইরাল ভিডিও, দাবি ভুয়া

আপডেট সময় : ০৬:৩৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬