রাজশাহীতে মোটরসাইকেলের বেপরোয়া গতি নিহত দুই স্কুল ছাত্র
- আপডেট সময় : ০৫:৫৩:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ১১৬৬ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধিঃ তারা দুজনেই খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। শনিবার সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওভারব্রিজে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে আরোহী নাহিয়ান ও পিয়াস গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই স্কুল ছাত্র, রাজশাহী নগরীর চকপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে নাহিয়ান হাসান (১৭) ও মেহেরচণ্ডি উত্তরপাড়া মহল্লার পিয়ারুল ইসলামের ছেলে পিয়াসুর রহমান পিয়াস (১৭)।
আরএমপি মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, দ্রুতগতিতে ওভারব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকে ধাক্কা দেয় এবং রাস্তার উপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
















