০৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ৬১০ বার পড়া হয়েছে

এশিয়ান ভয়েস ২৪.কম। আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকায় পৌঁছাবেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। সফরটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ব্রিটিশ সরকারের সহায়তা পুনর্মূল্যায়ন নীতির প্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, ঢাকায় পৌঁছে প্রথমেই ব্যারোনেস চ্যাপম্যান কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। সেখানে তিনি মানবিক সহায়তা কার্যক্রমে নিয়োজিত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ক্যাম্প ব্যবস্থাপনায় যুক্ত সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবেন।

দিনের শেষে ঢাকায় ফিরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ নির্ধারিত রয়েছে। পরদিন শুক্রবার, সরকারি ছুটির দিন হলেও, তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন।

কূটনৈতিক মহলের মতে, ব্যারোনেস চ্যাপম্যানের এ সফরে ব্রিটিশ সহায়তা-কাটছাঁট নীতি, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় বিদেশি সম্পৃক্ততা, এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে অবশিষ্ট রোহিঙ্গাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে ‘মানবিক করিডর’ স্থাপনের সম্ভাবনা—এসব ইস্যু প্রধান আলোচ্য হবে।

উল্লেখ্য, ব্যারোনেস জেনি চ্যাপম্যান বর্তমানে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে (FCDO) আন্তর্জাতিক উন্নয়ন ও আফ্রিকা বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি টিসাইড ইউনিভার্সিটির প্রথম নারী আচার্য ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান

আপডেট সময় : ০৫:৫৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫