কৃষি থেকে করপোরেট—উত্তরাঞ্চলের উন্নয়নে নাবিল গ্রুপের সেতুবন্ধন
- আপডেট সময় : ১০:২৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ৬০০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনে
দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপের মিলারদের নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন ধানের সুবাসে মাতোয়ারা এই উৎসবে একত্রিত হন উত্তরাঞ্চলের কৃষক, মিল মালিক ও শ্রমিকরা।
অনুষ্ঠানে নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, “উত্তরাঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যকে আরও শক্তিশালী করতে নাবিল গ্রুপ নতুন পরিকল্পনা হাতে নিয়েছে।” তিনি আরও জানান, “লালমনিরহাট থেকে রাজশাহী পর্যন্ত পুরো অঞ্চলকে ব্যবসা-বাণিজ্যের হাবে পরিণত করতে চাই। এতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে বড় অবদান রাখবে নাবিল গ্রুপ।”
কৃষি ও শিল্পের সমন্বিত উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি স্থানীয় কৃষকদের সহায়তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনশক্তি তৈরির ওপরও জোর দিচ্ছে তারা।
মিলাররা মনে করেন, নাবিল গ্রুপের এই উদ্যোগে ধানচাষ ও চালশিল্পে বড় পরিবর্তন আসবে। এতে উত্তরাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হয়ে উঠবে এবং কৃষি–শিল্প নির্ভর এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।










