১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম::
মারিয়ম বাদশা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ তৃতীয় স্থান অর্জন
রিপোর্টারের নাম
- আপডেট সময় : ০৪:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / ৬৮০ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্রী মরিয়ম বাদশা অনন্যা জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর চূড়ান্ত পর্বে সারা দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত হয়। তার প্রতিযোগিতার বিষয় ছিল ইংরেজি রচনা (অনির্ধারিত)।
গত ২০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় মরিয়ম বাদশা তার অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে তৃতীয় স্থান লাভ করে।
এর আগে উপজেলা পর্যায়ে সে ইংরেজি রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা এবং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে চ্যাম্পিয়ন হয়। তাঁর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে।







