হারানো ৫০ ফোন ফেরত পেয়ে খুশি প্রকৃত মালিকরা- প্রসংশায় জেলা পুলিশ সুপার
- আপডেট সময় : ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ৫৬৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে উদ্ধারকৃত ৫০টি হারানো মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১২টা ৩০ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এ মোবাইল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রাজশাহীর ৮টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল হারানো ৫০ জন ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখার তৎপরতায় এসব মোবাইল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে রয়েছে— ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ৫টি, ইনফিনিক্স ৩টি, আইটেল ৩টি, টেকনো ১টি, ওপ্পো ৩টি, পোকো ১টি, সেম্ফনি ৩টি, সনি ১টি, হুয়াই ১টি এবং হুনোর ১টি।
পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “প্রকৃত মালিকের কাছে উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্য আমাদের আগামী দিনে আরও উৎসাহিত করবে এবং এ ধরনের উদ্যোগের পরিধি আরও বাড়ানো হবে।”
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল মালিকরা রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, পুলিশের এই মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করবে।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।










