সাংবাদিক আবুল হাশেমের পিতার মৃত্যুতে বরেন্দ্র প্রেসক্লাবের শোক
- আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫১২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি আবুল হাশেমের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “আবুল হাশেমের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে আমরা তাঁর পরিবারের পাশে আছি। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দিন।”
উল্লেখ্য, সাংবাদিক আবুল হাশেমের পিতা বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল ৭টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।









