০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন এমপি শফিকুল হক মিলন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫১৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: জীবনের শুরুতেই যারা হারিয়েছে বাবা-মায়ের স্নেহ, যাদের শৈশব কেটেছে অভাব ও অনিশ্চয়তার ভেতর—সেই এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে তাদের সঙ্গে ইফতার করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পবা উপজেলার বায়া বাজার এলাকার সরকারি শিশু পরিবারে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন তিনি। ইফতারের আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও দেশের অগ্রগতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনাও করা হয়।

ইফতার শেষে এমপি মিলন বলেন, “রমজান আমাদের সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। যারা পরিবারহীন, প্রতিদিন সংগ্রাম করে বড় হচ্ছে—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে পারা পরম সৌভাগ্যের বিষয়।”

তিনি আরও বলেন, “আমি চাই না কোনো শিশু নিজেকে একা মনে করুক। সমাজ ও রাষ্ট্র যেন তাদের অভিভাবক হয়ে পাশে থাকে। তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে দেশের সম্পদে পরিণত হবে—এই প্রত্যাশাই করি।”

এমপি মিলন বলেন, “এই শিশুরা কোনো বোঝা নয়, তারাই ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। তাদের শিক্ষা, নৈতিকতা ও দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্র, সমাজ ও বিত্তবানদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে এবং রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তাদের পাশে থাকার অঙ্গীকার করছি।”

ইফতার অনুষ্ঠানে এতিম শিশু ইউসেফ স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাহেব আলী বলেন, “এমপি স্যার আমাদের সঙ্গে বসে ইফতার করেছেন, খুব ভালো লেগেছে।” অপর শিক্ষার্থী ইদুল আলী জানায়, “তিনি আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন।”

ইফতার মাহফিলটি শুধু একটি ধর্মীয় আয়োজন নয়; এটি ছিল মানবিকতা, দায়িত্ববোধ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল উদাহরণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন এমপি শফিকুল হক মিলন

আপডেট সময় : ০১:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬