কৃষি উন্নয়নে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ চান এমপি মিলন
- আপডেট সময় : ০৯:২৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৫০৭ বার পড়া হয়েছে
রাজশাহী প্রতিনিধি: পবা-মোহনপুরকে কৃষি উৎপাদনে আরও এগিয়ে নিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছেন পবা-মোহনপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন।
সোমবার বেলা ১১টার দিকে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ করতে এলে এমপি মিলন তাদের উদ্দেশে বলেন, “কৃষি প্রধান এই এলাকায় উন্নয়নের গতি ধরে রাখতে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধানে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
তিনি কর্মকর্তাদের আন্তরিকতা ও টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার পরামর্শ দেন এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায়, ডিজিএম (কারিগরি) সপ্তর্ষি পাল, এজিএম (অ্যাডমিন) মনজুরুল আলম সোহাগ, এজিএম (কমার্শিয়াল) শহিদুল ইসলাম, এজিএম (ফিনান্স) হর্ষবর্ধনসহ সমিতির অন্যান্য কর্মকর্তারা।









