০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতারে ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বার্তা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৫৭৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই সাংবাদিকদের প্রধান দায়িত্ব। কোনো ধরনের নির্যাতন বা হয়রানির মুখে পড়লে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে একে অপরের পাশে থাকার আহ্বানও জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ।

উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল, রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী ও প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুলসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরাসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ইফতারে ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বার্তা

আপডেট সময় : ০২:২৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬